বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ধোবাউড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৫ pm
ধোবাউড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ময়মনসিংহের ধোবাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের অংশ হিসেবে ধোবাউড়াতেও এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।

এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, জামায়াতে ইসলামীর আমির আব্দুল হালিম, এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান, গণঅধিকার পরিষদের সভাপতি জিন্নত আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিকতার অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

বক্তারা মহানবী (সা.)-এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!