বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পরিবেশ দূষণের দায়ে পাবনায় তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

ফজলুল কবির
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:২০ pm
১৬
পরিবেশ দূষণের দায়ে পাবনায় তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

পাবনার চাটমোহরে পরিবেশ দূষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), পাবনা।

বুধবার, ২৬ আগস্ট, স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানগুলো মুরগির বিষ্ঠা বড়াল নদীতে ফেলে এবং উন্মুক্ত স্থানে বর্জ্য সংরক্ষণ করে পরিবেশ দূষণ করছিল।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শিহাব উদ্দিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

অভিযানে র‍্যাব-১২, পাবনা ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!