রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাগেরহাটের রামপালে হেরোইনসহ নারী গ্রেপ্তার।

মো: মুন্না শেখ
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৫ pm
১০১
বাগেরহাটের রামপালে  হেরোইনসহ নারী গ্রেপ্তার।

বাগেরহাটের রামপালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইনসহ মোছা. হাফিজা খাতুন (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী বিল্লাল হোসেন মোড়ল (৪০) পালিয়ে যান।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রামপাল থানাধীন মানিকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের ডিডি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হাফিজা খাতুন রামপাল উপজেলার মানিকনগর এলাকার বিল্লাল হোসেন মোড়লের স্ত্রী। পলাতক বিল্লাল হোসেন মোড়ল একই এলাকার শহীদ মোড়লের ছেলে।

অভিযানের নেতৃত্বদানকারী বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফিজা খাতুনের জিম্মায় থাকা ১০ দশমিক ৪৩ গ্রাম হেরোইন ও একটি সিমসহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের ডিডি মো. মিজানুর রহমান জানান,

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!