বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রোহিঙ্গা ক্যাম্পে ব্লক রেইড, ১৮টি মোবাইলসহ অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন গ্রেপ্তার।

মো গিয়াস উদ্দীন
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৬:২৮ pm
রোহিঙ্গা ক্যাম্পে ব্লক রেইড, ১৮টি মোবাইলসহ অনলাইন জুয়ার অভিযোগে ৩ জন গ্রেপ্তার।
৩ আসামি ও ১৮টি মোবাইল উদ্ধার।

উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৮/ইস্টে বিশেষ অভিযান ও ব্লক রেইড চালিয়ে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ক্যাম্পের সিআইসি অফিসের সামনে দেলোয়ারের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের দাবি, অভিযানের সময় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে রেজাউল (২২), দেলোয়ার (৩৫) এবং নুর কামালকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে তারা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করেন এবং সরকারি কাজে বাধা দেন বলেও অভিযোগ করা হয়েছে।

৮ এপিবিএন জানায়, অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অমৃত সূত্রধরের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!