বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

টঙ্গী পশ্চিম থানার অভিযানে রাজনৈতিক মামলার ১ জন ও ৬ মাদকসেবী গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৬:০৭ pm
টঙ্গী পশ্চিম থানার অভিযানে রাজনৈতিক মামলার ১ জন ও ৬ মাদকসেবী গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার অভিযানে রাজনৈতিক মামলার ১ জন ও ৬ মাদকসেবী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ ২৬ আগস্ট ২০২৬ তারিখে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলার ১ জন আসামি এবং ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে রাজনৈতিক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পৃথক অভিযানে ৬ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!