বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে দণ্ড, জরিমানা ৫০ হাজার ৩০০ টাকা

মোঃ ফরিদ হোসেন
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০২:৫৫ pm
নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে দণ্ড, জরিমানা ৫০ হাজার ৩০০ টাকা

নকল পণ্য উৎপাদন ও মাদকসেবনের দায়ে ৪ জনকে দণ্ড, জরিমানা ৫০ হাজার ৩০০ টাকা

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন এবং মাদকসেবনের অপরাধে ৪টি মামলায় মোট ৫০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড ও ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার (১৯১১৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেরুয়া এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠান নকল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন করছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া তুমলিয়া ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে বাংলা মদ ও গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ২ জনকে ৩০ দিন করে এবং ১ জনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান, এসআই, কালীগঞ্জ থানা, গাজীপুর। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন।

জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!