বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মোঃ রাব্বি রহমান নীলফামারী উপজেলা প্রতিনিধি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০১:২২ pm
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও দরুদ-সালাম পাঠ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!