প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জের সরকারি পাতারহাট আরসি কলেজে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কলেজের ১১৫ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি পাতারহাট আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইলিয়াস শাহ ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. জাহাঙ্গীর কাজী।সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।আলোচনা সভায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়।পরে হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বই ও পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সরকারি পাতারহাট আরসি কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয়।