শনিবার, ১০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আমিনবাজারে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০১:০১ pm
২০১
আমিনবাজারে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো: সাব্বির আহম্মেদ ওরফে রাকিবুল ইসলাম সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আমিনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানায়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মাসুদ আল মামুনসহ পুলিশের একটি দল আমিনবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাব্বির আহম্মেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাব্বির আহম্মেদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিপড়াখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১৩ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঢাকা জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের দুটি মামলা রয়েছে। নতুন করে ৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!