বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সাথে রাজাহার ইউনিয়ন যুবদলের সৌজন্য সাক্ষাৎ

মোঃ এনামুল হক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১:২৫ am
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর সাথে রাজাহার ইউনিয়ন যুবদলের সৌজন্য সাক্ষাৎ

​মোঃ এনামুল হক

মাল্টিমিডিয়া রিপোর্টার

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়ন যুবদলের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীগণ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​সাক্ষাৎকালে রাজাহার ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ মাননীয় প্রতিমন্ত্রীকে তাঁর দপ্তরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

এ সময় এলাকার যুবদল ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

​প্রতিমন্ত্রী মহোদয় এলাকার নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সুশৃঙ্খলভাবে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!