বুধবার, ২৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০:৫৫ am
মনোহরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে মধ্য ডোমনমারা স্পোটিং ক্লাবের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ও নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদ্রাসাঝণয় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠেও বৃক্ষরোপণ করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে মধ্য ডোমনমারা স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি আক্রাম হোসেন ও সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

ক্লাব কর্তৃপক্ষ জানান,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে। আগামী দিনেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!