আবু বকর ছিদ্দিক নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সোনাইমুড়ী থানার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী আনোয়ারা কমিউনিটি সেন্টারে থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম দোলনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান।
বিশেষ অতিথি ছিলেন,
জেলা সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিষ দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব।
বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুল আলম ফরহাদ, পৌরসভা বিএনপির সদস্য জহিরুল ইসলাম, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইউসুফ ভূঁইয়া, উপজেলা যুবদল আহবায়ক জসিম উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বিপ্লব, কৃষকদলের আহবায়ক ফখরুল ইসলাম, ওলামাদলের আহবায়ক শফিকুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।