বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদী-খিরাটি সড়কে জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ শুরু

মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৬ pm
৪১
মনোহরদী-খিরাটি সড়কে জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ শুরু

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী পৌর এলাকার শ্রী শ্রী পাগলনাথ মন্দিরের উত্তর পাশে স্টিলের বেইলি ব্রিজের সংযোগস্থলে বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে বেইলি ব্রিজের পূর্ব পাশে সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়। বর্তমানে কাজটি চলমান রয়েছে।

দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে ওই স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মনোহরদী থেকে খিরাটি এবং খিরাটি থেকে মনোহরদী যাতায়াতকারী সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জলাবদ্ধতার কারণে সড়কটির ওই অংশে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছিল।

সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দ্রুত কাজ শেষ হলে এ পথে চলাচলকারী জনসাধারণের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বৃষ্টির পানি জমে সড়কটি প্রায়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হতো। দ্রুত সংস্কার কাজ শুরু করায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

একই সঙ্গে কাজটি দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে মনোহরদী ও খিরাটি এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!