মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ফ্রেশ বাজার লিমিটেডের উদ্যোগে ১০০-এর অধিক আলেম নিয়ে গাইবান্ধায় নৌকা ভ্রমণ ও মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ এনামুল হক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ pm
ফ্রেশ বাজার লিমিটেডের উদ্যোগে ১০০-এর অধিক আলেম নিয়ে গাইবান্ধায় নৌকা ভ্রমণ ও মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

ফ্রেশ বাজার লিমিটেডের উদ্যোগে গাইবান্ধায় এক শতাধিক আলেম ওলামার অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ এবং মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেশ বাজার লিমিটেড ও এন্টার টিভির নবনিযুক্ত সিইও এবং ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ শাহীন মন্ডল (হাফিঃ)-এর সার্বিক আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ফুলছড়ি থেকে হরিপুর ব্রিজ অভিমুখে এই নৌকা ভ্রমণে প্রায় ১২০ জনেরও বেশি তরুণ দায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে খেলাধুলা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​ভ্রমণ চলাকালীন মাঝপথে স্থানীয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় হাদিয়া (উপহার) প্রদান করেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ শাহীন মন্ডল। এ সময় তার সাথে কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আয়োজকদের পক্ষ থেকে এই সুন্দর ও সফল আয়োজনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!