মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাভার ও ধামরাইয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এইচ এম সাগর সাভার উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ০১:০০ pm
সাভার ও ধামরাইয়ে ডিবির সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকা জেলার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ আগস্ট দিন ও রাতে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় মো. ফরহাদ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কাঞ্চনপুর বেদেপল্লী এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম। এর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর একই দিন রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মো. সুজল খান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার কাছ থেকে হালকা গোলাপি রঙের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ২৪ আগস্ট রাত ১১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন খাগান এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে মো. মনির হোসেন (৩৯) এবং আসাদুল ইসলাম (৪১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

খাগান এলাকায় পরিচালিত ওই অভিযানে ইয়াবার পাশাপাশি একটি Pulsar NS160 CC মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটি মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জব্দ করা মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল-৩৯-৬৩২৯। এর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. মনির হোসেনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আসাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

পৃথক তিনটি অভিযানে ডিবি পুলিশ মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর মধ্যে সাভারের বেদেপল্লী এলাকা থেকে ১০০ পিস, ধামরাইয়ের ঢুলিভিটা থেকে ১০০ পিস এবং সাভারের খাগান এলাকা থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মোট মূল্য ৭৫ হাজার টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সাভার ও ধামরাই এলাকায় ডিবির পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!