পলাশের ডাংগায় লরির ধাক্কায় প্রাণ-আরএফএল কর্মীর মৃত্যু
বিল্লাল হোসেন পলাশ, প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সেলিম (৪৫) নামের প্রাণ-আরএফএল কারখানার এক কর্মী নিহত হয়েছেন। তিনি ডাঙ্গা ইউনিয়নের সন্তানপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। নিহত সেলিম কোম্পানির ফর্কলিফট চালক হিসেবে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ডাঙ্গা কাজিরচর এলাকার প্রাণ-আরএফএল স্কুল গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাজিরচর প্রাণ-আরএফএল স্কুল গেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই মামুন জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করে লরি মালিকের সাথে আপোষ-মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।