জেলা প্রতিনিধি ,
নবী ওয়ালিউল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও নবাবগঞ্জ টাউন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা।
সম্প্রতি আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ক্লাব সুপার মার্কেটের বিভিন্ন বিদ্যমান সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়ীদের নানা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ মার্কেটের সার্বিক পরিবেশ উন্নতকরণ ও ব্যবসায়ীদের সুরক্ষায় তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।
বিএনপি জেলা আহ্বায়ক গোলাম জাকারিয়া ব্যবসায়ীদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং মার্কেটের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত ও সুষ্ঠু সমাধানের পূর্ণ আশ্বাস প্রদান করেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির মূলধারার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।