সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু

মোঃ রোকনুজ্জামান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৩ pm
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং ভালো ফলাফলের লক্ষ্যে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু হয়েছে। এর প্রথম ধাপ আজ ২৩ আগস্ট (রবিবার) বেলা ১১টায় কলেজের ভূগোল ভবনের ২য় তলার ২১৫ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।

সমাবেশে কাউন্সিলরদের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন প্রথম সভার সমন্বয়ক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী। প্রত্যেক কাউন্সিলরের অধীনে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীদের পৃথক পৃথক গ্রুপ রয়েছে। কাউন্সিলরগণ তাঁদের অধিনস্থ শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করবেন এবং ভালো ফলাফল অর্জনে সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রাশিদা ইয়াসমীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অবশিষ্ট সময়ে অভিভাবকদের বাসায় তাঁদের পড়াশোনার প্রতি যত্নশীল হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে, সে বিষয়ে অভিভাবকদের বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানান।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, একই স্থানে আগামীকাল ২৪ আগস্ট ও পরশু ২৫ আগস্ট অভিভাবক সমাবেশের পরবর্তী ধাপগুলো অনুষ্ঠিত হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!