সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদর থানার অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০২:২৪ pm
সদর থানার অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ফরিদ হোসেন: গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তারেক মোল্লা (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে টহল অফিসারদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম সদর থানাধীন গাজিয়ারপাড়া গাজী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত ইয়াবাসহ মোঃ তারেক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন গাজিয়ারপাড়া গাজী মার্কেট এলাকার বাসিন্দা।

সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে। পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!