মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাপের কামড়ে প্রাণ গেল বড়াইগ্রামের গৃহবধূ তানিয়ার

মুকুল লুকাস ক্রুশ স্টাফ রিপোর্টার
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৫ pm
সাপের কামড়ে প্রাণ গেল বড়াইগ্রামের গৃহবধূ তানিয়ার

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে তানিয়া খাতুন (২৩) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত তানিয়া খাতুন উপজেলার জোনাইল সড়ক পাড়া এলাকার ভ্যানচালক সিরাজুল ইসলামের স্ত্রী। তার তানিম নামে তিন বছর বয়সের একটি ছেলে রয়েছে।

জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল জানান, দুপুরে ওই গৃহিণী ঘরে থাকা গর্তে কচুগাছের ডাল ঢুকিয়ে ইঁদুর তাড়ানোর চেষ্টা করেন।

এ সময় গর্তে থাকা বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!