মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সার সংকটের ঘটনায় গুদাম ভাঙচুর, তদন্ত কমিটি গঠন; উদ্ধার ১০০ বস্তা সার

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ১০:৩২ pm
৩৫
সার সংকটের ঘটনায় গুদাম ভাঙচুর, তদন্ত কমিটি গঠন; উদ্ধার ১০০ বস্তা সার

ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে শিলখুড়ি ইউনিয়নের বিএডিসি সার ডিলারের গুদামে ভাঙচুর ও ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি)কে সভাপতি করে গঠিত কমিটির সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান, নিয়ে যাওয়া ১৯৭ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিকে আগামীকাল সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!