সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন গোবিন্দগঞ্জের মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)

মোঃ এনামুল হক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৬:৫৯ pm
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন গোবিন্দগঞ্জের মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)

​মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জের কৃতি সন্তান জননেতা মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে আজ রবিবার তাঁর প্রথম কর্মদিবস অতিবাহিত করেছেন।

​আজ বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

​গোবিন্দগঞ্জ-৪ আসনের সকল স্তরের জনগণের পাশাপাশি এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি শাখার দপ্তর সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব মো. সাজাদুর রহমান সাজুসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

​নতুন এই দায়িত্ব গ্রহণের ফলে গোবিন্দগঞ্জ এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। সবাই আশাবাদী যে তাঁর নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও গতিশীল ও সফল হবে

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!