রবিবার, ২৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সার না পেয়ে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষকরা

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৫:১২ pm
৩৪
সার না পেয়ে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষকরা

ভূরুঙ্গামারীতে সার না পেয়ে ডিলারের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা এলাকায় মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। সকাল থেকেই সারের জন্য সেখানে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে তারা গুদামের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ১৯৭ বস্তা, অর্থাৎ ৯ হাজার ৮৫০ কেজি ইউরিয়া সার নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের তৎপরতায় ৩৩ জন কৃষক ৩৩টি বস্তা সার ফেরত দেন। বাকি সার উদ্ধারে চেষ্টা চলছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিমুদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণেই তারা গুদাম থেকে সার নিয়ে যান।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, উপজেলায় ইউরিয়া সারের কোনো সংকট নেই। আগস্ট মাসের চাহিদা অনুযায়ী সার পাওয়া গেছে এবং বিতরণও চলছে। কৃষকদের মধ্যে আতঙ্ক থেকেই এ ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সার উদ্ধার হয়েছে, বাকিগুলো উদ্ধারে চেষ্টা চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!