সোমবার, ২৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার

মোঃগোলাম কিবরিয়া
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৪ am
১৩
খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার
ছবি সংগ্রহ

খুলনায় অস্ত্র ও গুলিসহ মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ২ আগস্ট ২০২৬ দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনি খুলনা নগরীর ছোট বয়রা এলাকার শামসুর রহমানের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলে থাকা মনিরুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তার কোমর থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

১০ আগস্টের ঘটনার সাথে সংশ্লিষ্টতা

পুলিশ জানায়, গত ১০ আগস্ট সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় একটি বাসায় একদল দুর্বৃত্ত প্রবেশ করে এক যুবককে খুঁজতে থাকে। তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই যুবকের মায়ের শরীরে বিদ্ধ হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ফুটেজে মনিরুল ইসলাম মনিকে ঘটনাস্থলের আশপাশে দেখা যায়। এছাড়া শনিবার তার কাছ থেকে উদ্ধার করা মোটরসাইকেলটিও ১০ আগস্টের ওই ঘটনার দিন ঘটনাস্থলে ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

ঘটনার পর থেকেই মনিরুলকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছিল। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি ওই ঘটনায় জড়িত কি না এবং অস্ত্রটির উৎস ও ব্যবহারের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মনিরুলকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মোঃ গোলাম কিবরিয়া

খুলনা

২৩ আগস্ট ২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!