শনিবার, ২২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দামগাড়ী হাই স্কুলের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন: সভাপতি এব্যাদুলল্যাহ বিন খন্দকার আকাশ

মোঃ এনামুল হক
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৯ pm
দামগাড়ী হাই স্কুলের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন: সভাপতি এব্যাদুলল্যাহ বিন খন্দকার আকাশ

​মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দামগাড়ী হাই স্কুলের সুষ্ঠু পরিচালনা ও নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট নতুন একটি অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এই কমিটি অনুমোদন করেছে।

​উক্ত বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।

​অনুমোদিত অ্যাডহক কমিটির সদস্যরা হলেন:

​সভাপতি: এব্যাদুলল্যাহ খন্দকার আকাশ

​শিক্ষক সদস্য: মো. আব্দুল হালিম

​অভিভাবক সদস্য: মো. মিজানুর রহমান

​সদস্য-সচিব: প্রধান শিক্ষক, দামগাড়ী হাই স্কুল

আদেশ অনুযায়ী, এই অ্যাডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ৬ (ছয়) মাস কার্যকর থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এই কমিটি কোনোভাবেই শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না। পাশাপাশি অনিয়ম, আর্থিক অব্যবস্থাপনা কিংবা শৃঙ্খলা রক্ষায় ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!