শনিবার, ২২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বেতাগীতে চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, একের পর এক উদ্ধার হচ্ছে নিষিদ্ধ জাল

মোঃ মাসুদ আলম
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৬:৫১ pm
৩২
বেতাগীতে চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, একের পর এক উদ্ধার হচ্ছে নিষিদ্ধ জাল

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চায়না দুয়ারী জালের ফাঁদে পড়ে নির্বিচারে ধরা পড়ছে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ। একই সঙ্গে বিভিন্ন জলজ প্রাণীও এ জালের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাশয়ের স্বাভাবিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

বিশেষ করে ছোট মাছ ও মাছের পোনা ধ্বংস হওয়ায় ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহারে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের জাল ব্যবহার থেকে উপজেলার সব জেলে ও সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাছ ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয়রা বলছেন, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, এর পাশাপাশি জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রশাসনের নিয়মিত নজরদারি ও জনসচেতনতা একসঙ্গে বাড়ানো গেলে চায়না দুয়ারী জালের ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে রক্ষা পাবে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!