শনিবার, ২২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এস্কাফ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নবী ওয়ালীউল্লা
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০১:৫৯ pm
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬৬ বোতল এস্কাফ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৬ বোতল ভারতীয় মাদকজাতীয় এস্কাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট রাত আনুমানিক ১০:৩০ টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৬৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও মাদক বিস্তার রোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!