চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে অভিযান চালিয়ে ১টি শুটারগান, ১ রাউন্ড বুলেট এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১:৪৫ মিনিটে শিবগঞ্জ থানাধীন ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসি তলা মাঠ এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়:
শুটারগান: ১টি
বুলেট: ১ রাউন্ড
হাসুয়া: ২টি
গান পাউডার: ১ কেজি ৮৫০ গ্রাম
এ ঘটনায় র্যাবের এসআই (নিঃ) আখতারুজ্জামান বাদী হয়ে শিবগঞ্জ থানায় আইনি প্রক্রিয়া শুরু করেছেন। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।