শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রশাসন,মুচলেকায় অঙ্গীকার

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ০৪:০৩ pm
মনোহরদীতে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা প্রশাসন,মুচলেকায় অঙ্গীকার

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:

‘বাল্যবিবাহ বন্ধ করি, সুন্দর সমাজ বিনির্মাণ করি’—এ প্রত্যয়ে নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সজিব মিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়। এ সময় মেয়ের পরিবারের পক্ষ থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না—মর্মে মুচলেকা নেওয়া হয় এবং তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অভিযানকালে মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তারসহ মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!