শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জাতীয় প্রেসক্লাবে ‘নোঙর’-এর সেমিনার: জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথ দায়বদ্ধতার আহ্বান

আব্দুল্লাহ আল মাহীদ
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৩৯ pm
৩৭
জাতীয় প্রেসক্লাবে ‘নোঙর’-এর সেমিনার: জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথ দায়বদ্ধতার আহ্বান

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা: টেকসই ভবিষ্যৎ ও যৌথ দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘নোঙর’-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকন তালুকদার, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রওনাকুল ইসলাম টিপু, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আবু সাঈদ খান এবং চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইশরাত আজমেরী।

এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক আজকালের কণ্ঠের নির্বাহী সম্পাদক, নোঙরের মাদারীপুর জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বাবুল আকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে সভাপতিত্ব করেন নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন সামস।

আলোচনায় নদী, পানি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পানিসম্পদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, নদী ও পানিসম্পদ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এর সঙ্গে স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ ও যৌথ দায়বদ্ধতার মাধ্যমেই দেশের নদী ও পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

সেমিনারে নদী রক্ষা ও পানিসম্পদ ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা আরও বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!