শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনিরামপুরে বিষধর সাপের দংশনে শিক্ষার্থীর করুন মৃত্যু।

মোঃ জাহিদুর রহমান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:৩৫ pm
মনিরামপুরে বিষধর সাপের দংশনে শিক্ষার্থীর করুন মৃত্যু।

মনিরামপুর(যশোর) প্রতিনিধিঃ -

মনিরামপুর উপজেলা ৭ নং খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণ বাটি গ্রামের অবনীশ কান্তি মন্ডল এর ছেলে শ্যামা কান্তি মন্ডল(১৬) বিষধর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন। ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে বিষধর সাপের কামড়ের শিকার হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শ্যামা কান্তি মন্ডল এবছর এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, অত্যন্ত প্রতিকুল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করছিলেন শ্যামা কান্তি মন্ডল। কিছুদিন আগে তার মা মারা যান। মাকে হারিয়ে শোকাহত হয়ে পিতা ও ছোট বোনের মুখে হাসি ফোটাতে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তার সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনা কিন্তু নিয়তে নির্মম পরিহাসে সেই স্বপ্ন সম্ভাবনা প্রদীপ অকালে নিভে গেল।

শ্যামা কান্তির অকাল মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!