শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন: চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নতুন উদ্যোগ

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১১:২৮ am
কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন: চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নতুন উদ্যোগ

কাউলতিয়ায় হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন: চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নতুন উদ্যোগ

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নতুন উদ্যোগ হিসেবে হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত ও পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি-ছিনতাই-ডাকাতি দমন ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পুলিশ কমিশনার বলেন, জনগণের সহযোগিতা ছাড়া টেকসইভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়াও উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা হাতিয়াব পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাসপাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!