আবু বকর ছিদ্দিক নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীর জমিলা মেমোরিয়াল হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় সত্যতা পায়নি তদন্ত কমিটি।
সম্প্রতি নোয়াখালী সিভিল সার্জন ডা: আনোয়ার হোসেনের নির্দেশে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাক্তার রিয়াজ উদ্দিন হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডা. শফিক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য সচিব ও সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাক্তার রিয়াজ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জমিলা হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসার কোন প্রমাণ পাওয়া যায়নি।ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রোগীকে কোন চিকিৎসা ও এমেস্ত্রেসিয়া দেয়নি। রোগী অস্থির হয়েই মৃত্যুবরণ করে।অতি শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
উল্লেখ্য,উপজেলার বাদশা মিয়া মুন্সি বাড়ীর নিহত পারভেজ ১৫ বছর থেকে প্রবাসে গাড়ি চালক হিসেবে কাজ করতেন।কিছুদিন পূর্বে তিনি কাতার থেকে দেশে আসে। গলার টনসিল অপারেশনের জন্য গত শুক্রবার বিকালে জমিলা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। রাত ১০টার দিকে রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।এরপর পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু ভাইফোঁড় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) সোনাইমুড়ীর জমিলা মেমোরিয়াল হাসপাতালের ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে মর্মে অপপ্রচার করে।