শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়

মোঃ রতন মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:১৮ pm
৩৩
শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়

শরীয়তপুরে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) শরীয়তপুর সদর উপজেলায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইরাদ হোসেন মোল্লা।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

শরীয়তপুর জেলা প্রতিনিধি

মো. রতন মোল্লা

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!