বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অনন্ত এ-র সন্ধানের দাবিতে বিভিন্ন স্কুলের শিক্ষাথীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ মহিন উদ্দিন
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪৫ pm
২৪
অনন্ত এ-র সন্ধানের দাবিতে বিভিন্ন স্কুলের শিক্ষাথীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে কাপাসিয়া উপজেলা

বীর উজলী মডেল একাডেমির

পঞ্চম শ্রেণীর ছাত্র নিখোঁজ

অনন্ত-এর সন্ধানের দাবিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান দ্রুত অনন্ত-এর সন্ধান নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান। দীর্ঘ ৭২ ঘন্টা হয়ে গেল এখনো সন্ধান পাওয়া যায়নি কেন প্রশাসন জবাব চাই যেতে করে তারা অন্তকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনন্ত-এর সন্ধানে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনন্ত-এর সন্ধান না পাওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানান।

সবশেষে নিখোঁজ ছাত্র অন্ত-এর দ্রুত সন্ধান এবং তার সুস্থভাবে পরিবারের কাছে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

মহান আল্লাহ যেন অনন্তকে দ্রুত সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেন—আমিন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!