বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবায় শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়তে রহমান ফাউন্ডেশনের আয়োজন

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ০৭:০৯ pm
৭৪
কসবায় শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়তে রহমান ফাউন্ডেশনের আয়োজন
ছবি নিজ: অনুষ্ঠানের

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কসবা ও আখাউড়া উপজেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে কায়েমপুর ইউনিয়নের শিক্ষাক্ষেত্রের উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।

এসময় কসবা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, কায়েমপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রুবেল আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, কায়েমপুর ইউনিয়ন বিএনপি ও কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!