আল আমীন সরদার
ভেদরগঞ্জ (শরীয়তপুর প্রতিনিধি)
জেলা পুলিশ, শরীয়তপুরের আয়োজনে পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেড পরিদর্শন করেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তানভীর হোসেন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) জনাব মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ; অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) জনাব শামসুল আরেফিন; সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) জনাব সৌম্য শেখর পাল; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মো. আবু সিয়াম।
এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।