ভূরুঙ্গামারীতে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আশরাফুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার আনুমানিক দুপুর ১২টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের ময়নাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম উত্তর ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ রাত ৯টায় নিহতের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।