পবানা সুজানগর কাজিরহাট, পাটুরিয়া, দৌরদিয়া Y টাইপের ব্রিজটির ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
খন্দকার মো মনিরুজ্জামান সুমন
সুজানগর উপজেলা প্রতিনিধি
গত রোববার (১৬ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানের সভা শেষে উন্নয়ন সভায় জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।
বিমানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ সরকারি কর্মকর্তারা যার যার এলাকার যার যার চেয়ারে বসে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। এটা ওনার কড়া নির্দেশ।
মন্ত্রী বলেন, যার যার যেখানে যে কাজ আছে, সেই কাজ তার দায়িত্বে বসে কঠিনভাবে করতে হবে। যারা কন্ট্রাক্টরের কাজ তুলে নাই, তাদেরকে এনে আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করবেন। কারণ এটা তো জনগণের কষ্ট হচ্ছে, এলাকার মানুষ হাঁটতে পারছে না, স্কুলের বাচ্চারা স্কুলে যেতে পারছে না। এই টেন্ডার নিয়ে তারা অর্ধেক করে আর অর্ধেক ফেলে চলে গেছে, তাদের কোনো খবর নাই। এটা ডিসি সাহেব, আপনি এটা শক্তভাবে ধরবেন। হয় তারা কাজ করবে, নয়তো তাদের একদম ব্ল্যাকলিস্টেড করে দেবেন। তারা যেন জীবনে না আসতে পারে এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কিন্তু কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রতিটি জেলায় মানুষের জন্য সদাই নিবেদিত প্রাণ। প্রকল্পটি অতি দ্রুত বাস্তবায়নের দাবি আমিনপুর থানা সুজানগর উপজেলা সর্বস্তরের জনগণের।