বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম

মোঃ রোকনুজ্জামান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:২২ pm
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে স্থানীয় মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

দিনের কর্মসূচির শুরুতেই স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণে এক আনন্দঘন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শরীফ শাওন। এ সময় তিনি মৎস্যজীবীদের এ ধরনের আয়োজনে অংশগ্রহণের প্রশংসা করেন এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরবর্তীতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে মৎস্যসম্পদের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মাছ চাষ ও আহরণের সঙ্গে সম্পৃক্ত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!