বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কাজিরহাটে নাবালিকা অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ কুমিল্লা থেকে জামাল মাঝি গ্রেপ্তার।

মোঃ সৌরভ হোসেন
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১০:৪১ pm
কাজিরহাটে নাবালিকা অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ কুমিল্লা থেকে জামাল মাঝি গ্রেপ্তার।

প্রতিবেদক মোঃ সৌরভ হোসেন,

বরিশালের কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নে এক নাবালিকা সাদিয়াকে প্রেমের অভিনয় করে অপহরণ, ধর্ষণ ও পরবর্তীতে হত্যার অভিযোগ উঠেছে জামাল মাঝির বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর দীর্ঘদিন পলাতক থাকা জামাল মাঝিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে কাজিরহাট থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালে হিজলা উপজেলার নরসিংহপুর গ্রামের আলমগীর মাঝির ছেলে জামাল মাঝি প্রেমের অভিনয় করে শাহাবুদ্দিন মাঝির নাবালিকা মেয়ে সাদিয়াকে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় সাদিয়ার বাবা শাহাবুদ্দিন বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা দায়ের করেন। মামলাটি নং-১১(৫)২০২৬, ধারা ৭/৯(১) এবং দণ্ডবিধির ৩০২ ধারা।মামলা দায়েরের পর সাদিয়াকে কুমিল্লায় একটি ভাড়া বাসায় রাখা হয়েছিল বলে অভিযোগ। পরবর্তীতে ৩ মার্চ ওই বাসা থেকে সাদিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।নিহত সাদিয়ার বাবা শাহাবুদ্দিনের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কাজিরহাট থানার পুলিশ কর্মকর্তা মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মামলার আসামি জামাল মাঝি কুমিল্লায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৬ আগস্ট ২০২৬ কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে কাজিরহাট থানায় নিয়ে আসে।পরদিন তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে জামাল মাঝি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নিহত সাদিয়ার পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানিয়েছেন।তবে মামলার অভিযোগ ও তদন্তাধীন বিষয়গুলো আদালতে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আসামিকে আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!