শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে বেশি দামে সার বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা

আব্দুল্লাহ আল মাহীদ
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৯ pm
২০৫
রাণীনগরে বেশি দামে সার বিক্রির অভিযোগে ডিলারকে জরিমানা

নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ১৮ আগস্ট, উপজেলার আবাদপুকুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে আবাদপুকুর বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় সার বিক্রির ক্ষেত্রে অনিয়মের সত্যতা পাওয়ায় উপজেলার একডালা ইউনিয়নের বড়িয়াপাড়া গ্রামের সার ডিলার মো. শহিদুল ইসলামকে (পিতা: মৃত মোবারক আলী) অভিযুক্ত করা হয়।

পরে ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪০ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে রাণীনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং সার বিক্রির যেকোনো অনিয়ম প্রতিরোধে উপজেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!