বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দশ বছরের ক্যান্সার যুদ্ধের অবসান চির বিদায় নিলেন প্রভাষক উত্তম কুমার চন্দ্র।

মোঃ জাহিদুর রহমান
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩২ pm
দশ বছরের ক্যান্সার যুদ্ধের অবসান চির বিদায় নিলেন প্রভাষক উত্তম কুমার চন্দ্র।

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ-

মনিরামপুর উপজেলা চাঁদপুর মাঝিয়ালী গ্রামের মৃত অনিল কুমার চন্দ্র এর ছেলে প্রভাষক উত্তম কুমার চন্দ্র ১৭ আগস্ট রাত আনুমানিক ৮ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে মনিরামপুর ডিগ্রী কলেজের অর্থনীতিবিভাগের প্রভাষক উত্তম কুমার চন্দ্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্ম জীবনে তিনি শিক্ষার্থীদেরও নির্ভরযোগ্য অভিভাবক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে তার ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।যুবকদের খেলাধুলায় ২০০৬ সালে মনিরামপুর স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি মনিরামপুর উপজেলা ক্রীড়া অঙ্গনের সভাপতি ছিলেন দীর্ঘ ১৫ বছর। আমি তো মনিরামপুর ক্রিকেট একাডেমীর সভাপতি দায়িত্বে নিয়োজিত ছিলেন।

চাঁদপুর মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,মনিরামপুর ডিগ্রী কলেজ, অসংখ্য গুণগ্রহীছাড়াও নিজগ্রামের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে ১৮আগস্ট মঙ্গলবার গরীবপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!