মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও,বিরতির পর উপস্থিতি নিয়ে উদ্বেগ

মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৫ pm
৪৪
মনোহরদী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়  পরিদর্শনে ইউএনও,বিরতির পর উপস্থিতি নিয়ে উদ্বেগ

নরসিংদী মনোহরদী প্রতিনিধি:-

“সুশিক্ষার পরিবেশ, মানসম্মত পাঠদান—আলোকিত প্রজন্মের প্রত্যয়” এই লক্ষ্যকে সামনে রেখে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও সার্বিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম দেখতে পান। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ইউএনও।

এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পাঠ্যবই সঙ্গে আনা এবং বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শ্রেণিকক্ষে নিয়মিত অনুশীলনের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!