মোঃ ফরিদ হোসেন
গাজীপুরের বাসন থানা পুলিশ ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ তৌহিদ ইসলাম শেখ (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি লায়েক শেখের পুত্র ও সমর্থ বেগমের সন্তান। তার বর্তমান ঠিকানা গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া বাজার এলাকায় (মুক্তার আলীর বাসার ভাড়াটিয়া) এবং স্থায়ী ঠিকানা নড়াইল জেলার নড়াগাতী থানাধীন পূর্ব পহরডাঙ্গা গ্রামে।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইমন হোসেন (২৫), পিতা- আজিজুল হক, গ্রাম- বাসন (সড়ক), থানা- বাসন, জেলা- গাজীপুর এবং মোঃ সবুজ (২২), পিতা- মৃত বোরহান, স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পশ্চিম লেঙ্গুরা গ্রাম, বর্তমানে গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া এলাকায় বসবাসকারী, তাকে গ্রেফতার করা হয়। মোঃ সবুজের বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।