মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪

নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৪ pm
গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪

মোঃ মেহেদী হাসান
গোপালগঞ্জ সদর (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার বেদগ্রাম মোড়ে বসানো চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)।
ডিবি পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম মোড়ে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ১০টা ২০মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস পৌঁছালে ডিবির দল তাতে তল্লাশি চালায়। এ সময় বাসে যাত্রীবেশে থাকা ওই চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের সাথে থাকা মালামাল তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!