মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালিয়াকৈরে ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩৪ pm
কালিয়াকৈরে ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধি :এন আই নাহিদ তালুকদার
 কালিয়াকৈর(গাজীপুর) 

গাজীপুরের কালিয়াকৈরে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ছানি রোগী শনাক্তকরণসহ প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা করা হয়।

আয়োজকরা জানান, ‘চোখের ছানি পরীক্ষা কার্যক্রম (Outreach Program)’ গাক চক্ষু হাসপাতালের Comprehensive Cataract Services Project-এর আওতায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মেয়র-মো. মজিবুর রহমান।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন,
 জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কালিয়াকৈরেও বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা করানোর সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

কর্মসূচিতে আগ ত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!