মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাপাহারের কৃতী সন্তান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান হলেন দুদকের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৭:৩০ pm
২১
সাপাহারের কৃতী সন্তান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান হলেন দুদকের চেয়ারম্যান

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারের কৃতী সন্তান ও সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসারে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান।

২০০৩ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

সাপাহারের কৃতী সন্তান এ কে এম আসাদুজ্জামান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় নওগাঁজুড়ে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এ নিয়োগকে সাপাহার তথা নওগাঁবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!