মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কসবায় ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০৪:০১ pm
২২
কসবায় ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
আটককৃত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আঞ্জু বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কসবা পৌরসভার টিআলী বাড়ির মোড় এলাকায় মাসুদের মুদির দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসআই কাজী ছানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আঞ্জু বেগমের দখল ও হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার আঞ্জু বেগম গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার কৃষ্ণপুর (কুটিপাড়া) গ্রামের মৃত শেখ ময়েজের মেয়ে এবং বর্তমানে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার টঙ্গী ব্যাংকের মাঠ এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর-২০, তারিখ ১৮ আগস্ট ২০২৬; জিআর নম্বর-৩৪৪।

গ্রেপ্তার নারীকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!