বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল ও বৃত্তি বিতরণ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ০১:৪৩ pm
১৫
নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল ও বৃত্তি বিতরণ
নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, বাইসাইকেল ও বৃত্তি বিতরণ

নওগাঁ নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত অর্থে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক, বেঞ্চ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে ৮৯টি সেলাই মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৩৪টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে ৮৮৭ জন, মাধ্যমিক পর্যায়ে ২৬৮ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৯৭ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়।

এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থে মোট ২৮ জোড়া বেঞ্চ সরবরাহ করা হয়েছে। এর মধ্যে শালবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, পানিহারা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া এবং চকশিতা পশ্চিমপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় ৮ জোড়া বেঞ্চ দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের প্রাপ্ত অর্থের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ৪০টি করে ফুটবল সরবরাহ করা হয়েছে। নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়ন থাকায় মোট ৩২০টি ফুটবল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ বিনোদন ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ইমরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা।

সংশ্লিষ্টরা জানান, সরকারি এসব সহায়তার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান, শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সহায়তা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!